শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাইডেনের চিঠি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাইডেনের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে বাইডেন এ শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের জনগণই মুক্তি এবং স্বাধীনতার আসল অর্থ জানে। কারণ, তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে।

চিঠিতে বাইডেন আরও লিখেছেন, গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে। যেমন- অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে পারস্পারিক বন্ধন জোরদার করা, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অংশীদার হওয়া। যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চিঠিতে লিখেছেন, উদযাপনের এই দিনে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার এই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com