কিশোরগঞ্জে মেয়াদ বিহীন মেহেদী বিক্রি ও বেবি ড্রেস ক্রয়ের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ঈশাখা রোডের বেবী হাউজ’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রাজন স্টোর, সিরাজ গার্মেন্টস, কাজল ফ্যাশন, রানা ফ্যাশন হাউজ প্রতিটি কে এক হাজার টাকা করে অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
রোববার (২ এপ্রিল) সকালে আসন্ন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানে দেখা যায়, কিশোরগঞ্জ সদরের ঈশাখা রোডের রথখলাস্থ বেবী হাউজ এ মেহেদী প্যাকেট মোড়ক এর মেয়াদ আছে কিন্তু প্যাকেট এর ভেতর মেহেদী টিউব এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত রোজার সময়। এছাড়াও ১৫০০ টাকার বেবি ড্রেস এর বিক্রয় মূল্য নিচ্ছে ২৫৮০ টাকা। এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে একই এলাকার রাজন স্টোর, সিরাজ গার্মেন্টস, কাজল ফ্যাশন, রানা ফ্যাশন হাউজ প্রতিটি কে এক হাজার টাকা করে অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করে স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প, মৃত্যন্ঞ্জয় আইচ। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন কামাল হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম।