শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিলামে বিশ্বের বৃহত্তম রুবি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
নিলামে বিশ্বের বৃহত্তম রুবি

নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্ন পাথর)। আগামী ৮ জুন নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে উঠতে যাচ্ছে এটি। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। সোথবিস এটির দাম নির্ধারণ করেছে ৩ কোটি মার্কিন ডলার। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রুবি। কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। এটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সোথবিসের নিলামকারী উনি কিম।

সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এত দিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছে। অসামান্য স্বচ্ছতা এবং প্রাণবন্ত লাল রঙের জন্য এই রুবিকে প্রকৃতির একটি ব্যতিক্রমী ধন হিসাবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। সোথেবিসের দাবি আত্মপ্রকাশের সাত মাস পরে, রুবিটি ৫৫.২২ ক্যারেটের একটি নতুন কুশন কাট নিয়ে ফিরে এসেছে, এর মধ্যে প্রকাশ পেয়েছে পাথরের পরম সৌন্দর্য।

মিয়ানমারে পাওয়া ২৫.৫৯-ক্যারেটের একটি রুবি ২০১৫ সালে জেনেভা, সুইজারল্যান্ডে নিলামে তোলা হয়। নিলামে এটির দাম উঠেছিল ৩০.৩ মিলিয়ন । বাজারে আনার আগে, এস্ট্রেলা ডি ফুরাকে একটি ছোট প্রতিসম আকৃতিতে কেটে পালিশ করা হয়, এর মাধ্যমে রত্নটির উজ্জ্বলতা আরো বাড়ে। সোথবিস সুইস জেমোলজিক্যাল ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছে পালিশ করার পর রুবিটির মধ্যে প্রাণবন্ত লাল আভা দেখা গিয়েছে।৫৫.২২-ক্যারেটের এই প্রাকৃতিক রুবি শুধুমাত্র মোজাম্বিকান রুবিদের মধ্যেই নয়, গোটা রত্ন জগতে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।

সিএনএন-এর উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতিতে ফুরা জেমসের প্রতিষ্ঠাতা এবং সিইও দেব শেঠি বলেছেন, এই ধরনের আকার এবং মানের পাথর সচরাচর দেখা যায় না। এটি এমন একটি রুবি যার থেকে নজর ঘোরানো যাবে না ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com