শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পদ্মা সেতু: মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
পদ্মা সেতু: মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা

দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। নানা-চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত এ সেতু নির্মাণ করেছে বাংলাদেশ।

সোমবার (০১ মে) ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের হাতে উপহার হিসেবে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক সদর দপ্তরে দাঁড়িয়ে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিয়ে এ যেন এক মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে ছবি তুলে দেওয়া ছাড়াও এই প্রথম সংস্থাটির সদর দপ্তরে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা ছিল এবং বাইরের চাপে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গিয়েছিল।

উল্লেখ্য, পদ্মা সেতুতে দুর্নীতি অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। যদিও সংস্থাটির এ অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে কানাডার একটি আদালত রায় দেয় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ব্যাংক হেড অফিসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

সে সময়ে বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে সক্ষম নয় বলেও অনেকে মন্তব্য করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা নির্মাণ করেছে। এখন পর্যন্ত পদ্মা সেতুই সবচেয়ে বড় প্রকল্প যেটি বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com