মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

সরকারের বিদায় ছাড়া কোন বিকল্প নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
সরকারের বিদায় ছাড়া কোন বিকল্প নেই

সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিদায় ছাড়া কোনো বিকল্প নেই। যেতেই হবে।

বুধবার বিকেলে নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিষয় একটাই, আপনারা দিনক্ষণ ঠিক ক‌রে বিদায় নিবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দিবো? আপনাকে যেতেই হবে। যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প নাই। যাবেন কোথায়? ভারত মেসেজ দিয়ে দিয়েছে তারা আপনার সাথে নাই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আপনার সাথে নাই। বাংলাদেশের জনগণ আপনার সাথে নাই। আপনার সাথে আছেটা কে? আপনার মন্ত্রীরা নিজে নিজেই সুটকেস গোছানো শুরু করে দিয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, আপনি ইলেকশন ইলেকশন করছেন। আপনি নিজেই তো দাঁড়াতে পারছেন না। আপনার অধীনে কোন নির্বাচন হবে না। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। ছাত্রদল যুবদল অঙ্গসংগঠনকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। তারা নীরব থাকে। যদি একবার জ্বলে ওঠে তাহলে স্বৈরাচারীর পতন নিশ্চিত হয়ে পড়ে। তাদের কাছে স্বৈরাচারী এরশাদ টিকতে পারে নাই আপনিও পারবেন না।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলন সফল হতে হবে। কোনভাবে পিছুটান নেয়া যাবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমা‌নের সভাপ‌তি‌ত্বে ‌উপস্থিত ছিলেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com