কিশোরগঞ্জের নিকলী উপজেলার বর্মন পাড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল বর্মন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার সদর ইউনিয়নের বর্মন পাড়া গ্রামের মৃতঃ গৌরাঙ্গ বর্মনের ছেলে। বুধবার (২৬জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিখিল বর্মন নিজ বাড়ির পিছনে বিদ্যুতের টেবিল ফ্যান লাগিয়ে মাটি তোলার কাজ করছিল। হঠাৎ বিদ্যুতের টেবিল ফ্যানটি বন্ধ হয়ে গেলে আবার চালু করার জন্য ফ্যানে ধরা মাত্রই হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।