সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

পরীমনির ছেলে ‘রাজ্য’ এখন ‘পদ্ম’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
পরীমনির ছেলে 'রাজ্য' এখন 'পদ্ম'

চিত্রনায়িকা পরীমনির সন্তানের বয়স এক বছর পূর্ণ হবে চলতি মাসের ১০ আগস্ট। এ দিনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাসিত ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। তবে জন্মদিনের ঠিক দুদিন আগে নায়িকা জানালেন, ছেলের নাম বদলে ফেলেছেন তিনি। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত।

তবে কেন নাম পরিবর্তন করলেন পরীমনি? বিষয়টি পরীমনি পরিষ্কার না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই জন্মদিনের আগমুহূর্তে কেন নাম পরিবর্তন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার। কিছুদিন আগে নায়িকা জানিয়েছেন, একসঙ্গে আর সংসার করবেন না তিনি। তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান। ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য নাম বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী।

যদিও পরী তার সন্তানকে আগে থেকেই ভালোবেসে পদ্মফুল বলে ডাকতেন। তবে আজ স্পষ্ট যে, ছেলের নাম আর শাহীম মুহাম্মদ রাজ্য থাকছে না। নিজের দেয়া নামেই ছেলেকে বড় করতে চান তিনি।

সম্প্রতি পরীমনি ছেলেকে নিয়ে ফেসবুকে লেখেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্মা বলেই ডেকো। আমি তোমার আম্মা, আমিই তোমার আব্বা।

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ।

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com