বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

হানিমুনে গেলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
হানিমুনে গেলেন তাসনিয়া ফারিণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আট বছর প্রেমের পর গত ১১ আগস্ট বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। ১৪ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তাদের।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে তোলপাড় নেট দুনিয়া। এর মধ্যে খুবই সাধারণ প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাসনিয়া ফারিণ? অবশেষে এ প্রশ্নের উত্তর জানা গেল। বর্তমানে সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থান করছেন অভিনেত্রী ও তার স্বামী।

তাসনিয়া ফারিণ গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের দুজনের সুন্দর সময় কাটছে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানে সমুদ্রঘেরা অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি আমরা। কী সুন্দর জায়গাটি! মালদ্বীপ আমার পছন্দের জায়গা। বলতে পারেন, বিয়ের পর এ কারণেই এখানে আসা। এর আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন। অন্যরকম ভালো লাগা ও আনন্দের

হানিমুন শেষ করে শিগগিরই দেশে ফিরবেনও বলেও জানিয়েছেন তারা। আগামী মাস থেকে যুক্তরাজ্যে নতুন চাকরিতে জয়েন করবেন তার স্বামী। আবার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তাসনিয়া ফারিণের। এরপর টিভি নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। পাশাপাশি ওপার বাংলার ‘আরো এক পৃথিবী’ সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রীকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com