বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তাকে ট্রেনিং দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (২১ আগস্ট) কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণসূচি অনুমোদন হয়েছে। প্রশিক্ষণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। তফসিলের পর মোটা দাগে হবে ৯ লাখের ওপর। এর আগে প্রশিক্ষণ যারা দেবেন তাদের প্রশিক্ষণ হবে।

তিনি বলেন, ৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রুপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ অনুমোদিত হয়েছে। ভোটিংয়ের পর সংসদে যাবে। বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।

জাহাংগীর আলম আরও বলেন, মাঠ পর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করবো।

তিনি আরও বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com