মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা: ৫ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা: ৫ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের সন্দ্বীপ থানার রহমতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আকবর হোসেন প্রকাশ হাতকাট আকবর (২৮), মো. মোশাররফ হোসেন প্রকাশ লিটন (২৫), মো. নুরুল আবছার প্রকাশ স্বপন (৩২), আবুল বশর প্রকাশ বশর (৪৭) ও মো. সুমন (৩০)। রায়ের সময় আকবর হোসেন, মোশাররফ হোসেন ও নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আবুল বশর ও সুমনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল-আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন দুপুরের দিকে এলাকার একটি জমিতে ওই ছাত্রীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ছাত্রীর মুখের বাম পাশে ও চোখের উপরে ফুলা-থেতলানো জখম ছিল।

এ ঘটনায় ছাত্রীর মা পারভিন আক্তার বাদী হয়ে সন্দ্বীপ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২১ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৯ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন বিচারক।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া বলেন, নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com