মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ঢামেক থেকে ৩ দিনের নবজাতক চুরি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
ঢামেক থেকে ৩ দিনের নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বৃহস্পতিবার দুপুরে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

চুরি যাওয়া নবজাতকের বাবা হিরন মিয়া বলেন, আমার দেড় বছরের সংসারের প্রথম বাচ্চা। তিন দিন আগে ঢাকা মেডিকেলে সিজারের মাধ্যমে বাচ্চার জন্ম হয়। বাচ্চাটা তার মায়ের দুধ পাচ্ছিল না। আমরা অন্য এক নারীর দুধ খাওয়াতাম।

তিনি বলেন, আজ দুপুরে আমার স্ত্রী ও মাকে রেখে মিরপুরের রুপনগরে ভাত আনতে যাই৷ এরমধ্যে দেড়টার দিকে শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে এক নারী আমার বাচ্চাটি চুরি করে নিয়ে যায়। বাচ্চা না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আধা ঘন্টা পর পুলিশ আসে। এখন তারা সিসিটিভি ফুটেজ দেখছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরোন মিয়া ও সাহানা বেগমের দেড় বছরের সংসারে প্রথম সন্তান চুরি যাওয়া নবজাতক। পেশায় রাজমিস্ত্রী হিরোন ধারদেনা করে স্ত্রীর সিজারের পেছনে ৫০ হাজার টাকা খরচ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com