মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোমেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোমেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে তাদের বৈঠক শুরু হয়।

বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সমর্থন, রাশিয়া থেকে জ্বালানি ও খাদ্যশস্য আমদানি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি ইস্যুতে আলোচনা হতে পারে।  

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এক দিন অবস্থানের পর তিনি ঢাকা থেকে দিল্লি যাবেন।

গত বছরের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট- আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল হয়ে যায়। পরে পুনরায় এই সফর নির্ধারিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com