সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

স্বামীকে খুঁজে পেতে অপি করিমের আকুতি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
স্বামীকে খুঁজে পেতে অপি করিমের আকুতি!

ছোট পর্দার অন্যতম অভিনেত্রী অপি করিম। সোমবার বিকেলে হঠাৎ একটি ভিডিও বার্তায় অভিনেত্রী অপি করিম তার স্বামীকে খুঁজে দিতে আকুতি করেন। তবে এমনটি বাস্তবে নয় এটি একটি ওয়েব সিরিজের ঘটনা। ওয়েব সিরিজ ‘অদৃশ্য’এর প্রমো ভিডিওতে এভাবেই স্বামীর সন্ধান চান রেজওয়ানা চরিত্রে অভিনয় করা অপি করিম।

একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী সে। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর তার আর কোনো খবর নেই। কোথাও স্বামীর খোঁজ পাচ্ছেন না তার স্ত্রী রেজওয়ানা।

পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে মহাদুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছেন না রেজওয়ানা, তাই সবার কাছে সাহায্য চেয়েছেন তিনি।

শেষ পর্যন্ত রেজওয়ানা তার স্বামীকে ফিরে পাবে কি না, ফিরে এলেও তাকে কে অপহরণ করেছে? সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এই সিরিজে। সিরিজটি নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে জানা গেছে, অপি করিমের স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তার।

এ ছাড়া পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে। ‘অদৃশ্য’ সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। চলতি মাসেই ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com