সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

সায়ন্তিকার সঙ্গে হোটেলে সময় কাটানো, মুখ খুললেন জায়েদ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
সায়ন্তিকার সঙ্গে হোটেলে সময় কাটানো, মুখ খুললেন জায়েদ

‘ছায়াবাজ’ চলচ্চিত্রে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরিচালক তাজু কামরুলের নির্মিতব্য এই সিনেমার কাজ শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী। নায়িকার দাবি, নৃত্য পরিচালক মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। শোনা গেছে নৃত্য পরিচালককে বদলের দাবিও তুলেছেন সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু তা না করেই গত ৭ সেপ্টেম্বর কলকাতায় চলে যান অভিনেত্রী। এদিকে শুটিং শেষ না করে নায়িকার এভাবে চলে যাওয়া নিয়ে উঠেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলাম বলেন, নৃত্য পরিচালক মাইকেল জায়েদ ও সায়ন্তিকাকে ড্রেস পরিবর্তন ও লাঞ্চের জন্য এক ঘণ্টা সময় দেয়। আর নায়ক-নায়িকা ৪ ঘণ্টা পরে শুটিং স্পটে আসে। এতে ওই দিনের শুটিং আর করা সম্ভব হয়নি।

এখন প্রযোজকের প্রশ্ন- হোটেল রুমে ৪ ঘণ্টা কি করেছিলেন জায়েদ-সায়ন্তিকা?

প্রযোজক বলেন, নৃত্য পরিচালক মাইকেল বাবুর ডিরেকশনে গানের শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য দুপুর ২টা ১৫ মিনিটে হোটেলে যান নায়ক-নায়িকা। ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। পরে আর দিনের আলো না থাকায় ওইদিন শুট করা হয়নি। ড্রেস চেঞ্জ করতে ৪ ঘণ্টা সময় লাগে, এমনটা কখনো দেখিনি। এ ছাড়া যেদিন আমরা শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিন নায়ক-নায়িকা হোটেলেই থেকে যান। ওই দিন তারা সেখানে কী করছিলেন? এ প্রশ্নের জবাব তারা কী দেবেন? এ কথাগুলো কখনো সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না।

হোটেলে অবস্থান নিয়ে প্রযোজক মনিরুল ইসলামের প্রশ্নের উত্তরে রোববার সংবাদমাধ্যমকে জায়েদ খান জানান, তার বিরুদ্ধে তোলা অভিযোগটি ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

জায়েদ খান বলেন, প্রযোজক মনিরুল ইসলামের প্রফেশনাল হওয়া উচিত ছিল। এদিকে বিভিন্ন গণমাধ্যমে দেখছি আমাদের দিকে ইঙ্গিত দিয়ে কথা বলা হচ্ছে। এটি বাজে প্রচেষ্টা। আমি শুনে অবাকই হয়েছি। এর আগে আরেক নৃত্য পরিচালক সাইফ খান কালু গানের অর্ধেক শুটিং করে চলে গিয়েছে প্রযোজকের সঙ্গে ঝামেলা করে। কস্টিউমের সমস্যা রয়েছে। আমি নিজে কিছু ড্রেস ম্যাচিং করে নিয়ে এসেছি। এগুলো আমার কাজ নয়। তবুও সিনেমার সার্থে আমি এসব করেছি। ড্রেস চেঞ্জ করতে গিয়ে যদি ড্রেস না পাওয়া যায় এবং তার বিকল্প কী হতে পারে এসব ঠিক করবে কে?

সায়ন্তিকা ডেইলিবেসিসে কাজ করেন। তিনি ওই ব্রেকে যাওয়ার সময় হোটেলে পেমেন্ট পাঠিয়ে দেয়ার কথা বলেছিলেন; কিন্তু প্রযোজক সেটা পাঠাননি, মূলত দেরি হবার এটাই কারণ। এটাকে ইস্যু করার কিছুই নেই। এটাকে একটি চক্র অন্যদিকে ঘটনার মোড় নেয়ার চেষ্টা করছে।

নায়িকা-প্রযোজক ও নায়কের পাল্টাপাল্টি অভিযোগে তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com