মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

আলুর বাজার নিয়ন্ত্রণে না এলে আমদানির সুপারিশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
আলুর বাজার নিয়ন্ত্রণে না এলে আমদানির সুপারিশ

ডিমের পর এবার আলু আমদানির সুপারিশ করতে যাচ্ছে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আগামী দু’তিন দিনের মধ্যে আলুর বাজার নিয়ন্ত্রণে না এলে বাণিজ্য মন্ত্রণালয়কে আমি বর্ডার খুলে দিতে রিকমেন্ড করব’।

মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এই বৈঠকে অংশ নেন বগুড়া জেলার প্রায় একশ’ ব্যবসায়ী।

ডিসি অফিসের বৈঠকে সফিকুজ্জামান বলেন, এই সংকট নিরসনে আমরা কৃষিবিভাগ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলেছি। আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে আসবে। নাহলে আমদানির অনুমতি দিতে আমি সরকারের কাছে সুপারিশ করব।

পাইকারি পর্যায়ে ২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে হিমাগার ও আলু ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সফিকুজ্জামান। তার কথার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরাও হিমাগার পর্যায়ে আলুর দাম ২৭ টাকা রাখার নিশ্চয়তা দেন।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজে ভোক্তা অধিদপ্তরের অভিযান । ছবি: সংগৃহীত

বৈঠকের পর ভোক্তার ডিজি বলেন, গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। আমরা জানি, আপনারাও জানেন বাজারের ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিশৃংখলা হচ্ছে। সেই বিশৃংখলা দূর করতে জন্য আজকে আমরা এখানে এসেছি। কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর পাইকারি মূল্য ২৭ টাকা কেজি বিক্রি হলেই বাজারে ৩৫-৩৬ টাকা করে বিক্রি হবে। এর মধ্যে অন্য কোথাও সমস্যা হলে, আমরা সে বিষয়েও হস্তক্ষেপ করব।

এদিন সকালে বগুড়ায় আলুর বাজার পরিদর্শনে আসেন ভোক্তার অধিকারের ডিজি। এ সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আর অ্যান্ড আর পটেটো স্টোরেজ নামের একটি হিমাগার ঘুরে দেখেন।

আর এন্ড আর পটেটো স্টোরেজ হিমাগার পরিদর্শনে গিয়ে আলুর মজুদ ও অতিরিক্ত মুনাফা করার কিছু প্রমাণ পান সফিকুজ্জামান। এ সময় ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া (৩০), দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহআলম (৫৮) ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান(২২)।

আটক ব্যক্তিরা অতিরিক্ত মজুদ রেখে আলু বিক্রয় করছিলেন। এছাড়া বিক্রয়ের কোনো রসিদ তারা দেখাতে পারেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com