মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নির্বাচনে ইসির নির্দেশে কাজ করবে পুলিশ: আইজিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
নির্বাচনে ইসির নির্দেশে কাজ করবে পুলিশ: আইজিপি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ। আর অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘিরে অস্ত্রপ্রদর্শন হচ্ছে, এ নিয়ে পুলিশ কতটা তৎপর জানতে চাইলে আইজিপি বলেন, যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি। জাতীয় নির্বাচনের আগেও পুলিশ সেটা যথাযথভাবে পালন করতে পারবে।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাইছি না।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপের ফলে পুলিশের ইমেজ সংকট হবে না বলে মনে করেন আইজিপি। তিনি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজকে সংকটে ফেলবে না বলে আমি মনে করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com