রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

এসএসসি টেস্টের ফল ও ফরম পূরণের তারিখ জানালো মাউশি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
এসএসসি টেস্টের ফল ও ফরম পূরণের তারিখ জানালো মাউশি

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরমপূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসির টেস্ট পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড।বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এএ

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com