মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: স্বরাষ্ট্র মন্ত্রী 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: স্বরাষ্ট্র মন্ত্রী 
আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তিনি বলেছেন- আমেরিকা আগে সবাইকে যেতে দিতো না। তারা হয়ত আরো পরীক্ষা করছে। কাকে যেতে দেওয়া হবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আমার মনে হয় এটা তাদের নিজেস্ব বিষয়। আমাদের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই। আগে যেমন ছিলো এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশিল করে তুলছে।
.
স্বরাষ্ট্র মন্ত্রী দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ফলক উন্মোচন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানো হয়। পরে মন্ত্রী তদন্ত কেন্দ্র মিলনায়তনে পলাশ ও বকুল ফুলের চারা রোপন করেন।
.
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.
পরে জেলা পুলিশের আয়োজনে এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। সেখানে যোগদেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com