মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ইউপিতে মেয়াদ শেষ হলেই প্রশাসক নিয়োগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
ইউপিতে মেয়াদ শেষ হলেই প্রশাসক নিয়োগ

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নির্বাচিত পরিষদের শপথের ১০ কর্মদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।

খসড়া সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার কিংবা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে এবং এই আইনের বিধান অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত প্রশাসক একবারের বেশি বা ১২০ দিনের বেশি সময় দায়িত্বে থাকতে পারবেন না। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই আইনের বিধান অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার এ মেয়াদ ৬০ দিন পর্যন্ত বাড়াতে পারবে।

অতিমারি, মহামারি বিশেষ ক্ষেত্রে সরকার ওই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। আগে এ বিধান ছিল না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com