মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর শ্যামলী এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার বেলা দুইটার দিকে তারা সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পোশাক শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুর রোড, সাতমসজিদ রোড ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এছাড়া মোহম্মদপুর, আদাবর ও ধানন্ডি এলাকার অলিগলিতে যানজট ছড়িয়ে গেলে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী ও পথচারীরা। বিকেলে পোশাক শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের সন্ধ্যায় বলেন, গত মাসে মালিকরা একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন। গত ৩ অক্টোবর বকেয়া বেতন ভাতার এক কিস্তি পরিশোধ করেছে মালিকপক্ষ। সোমবার বাকি বতেন-ভাতা পরিশোধ করার কথা ছিল। তবে কারখানা মালিক সোমবার তা পরিশোধ করতে পারবে না জানিয়ে কলকারখানা অধিদপ্তরকে চিঠি দেন। কিন্তু শ্রমিদের বিষয়টি জানানো হয়নি। তাই বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

ওসি আরও বলেন, বিকেলে শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরিয়ে কারখার ভেতরে নিয়ে যাওয়া হয়। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। তবে এ সময় কোন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com