সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

শ্রাবন্তীর ১ মিনিটের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
শ্রাবন্তীর ১ মিনিটের ভিডিও ভাইরাল

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার একটি কাজের সূত্রেই মহানগরী থেকে মায়ানগরীর উদ্দেশ্যে রওনা দেন শ্রাবন্তী। সেখানে কাজ মিটিয়ে আবার কলকাতা ফিরে আসেন। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। এর মাঝে উইকএন্ডে মুম্বইয়ে রাতপার্টিতে মাতলেন শ্রাবন্তী। নাচের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফন্দে পড়িয়া বগা কান্দে রে ছবির কোকা কোলা গানে পার্টি মুডে জমিয়ে নাচতে দেখা গেল শ্রাবন্তীকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার কাজের জন্য মুম্বাইয়ে যান শ্রাবন্তী। কাজ সেরে আবার কলকাতায় ফিরেছেন। শহরে ফেরার পরও তার ব্যস্ততা আগের মতোই আছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি।

পূজার আগে টালিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বোঝা যাচ্ছে। দেবী চৌধুরানী সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য ওই সময়ের ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com