বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

হিলি স্থলবন্দর দিয়ে এল ভারতের আলু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
হিলি স্থলবন্দর দিয়ে এল ভারতের আলু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ১৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে ১২ আমদানিকারক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। প্রথম দিনে এসেছে ১০৯ মেট্রিক ট্রন। প্রতি মেট্রিক টন আলু আমদানি হচ্ছে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলারে। প্রতিকেজিতে দাম ২৫ টাকা।

আমদানিকারকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসব আলু আমদানি করা হচ্ছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভারত থেকে আমদানি করা আলু ভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। এ আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টা কমেছে আলুর দাম। এখন থেকে আমদানি অব্যাহত থাকলে, বাজারে দ্রুত আলুর দাম কমে আসবে আশা তাদের। প্রতি মেট্রিক টন আলু আমদানি হচ্ছে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলারে। যা কেজিতে আমদানি মূল্য পড়েছে ২৫ টাকা।’

এর আগে দেশে আলুর বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার কারণ দেখিয়ে, গত ৩০ অক্টোবর থেকে আলু আমদানির অনুমোদন দেয় সরকার। এর প্রেক্ষিতে হিলি স্থল বন্দরের ১৫ জন আমদানিকারক প্রায় ২০ হাজার টন আলু আমদানির অনুমতি পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com