সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদটি ভুল: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে
১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদটি ভুল: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক প্রত্যাহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ‘ভুল’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে। তাদের কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা করছে। এরা (বিএনপি) অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে। এখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে, একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রটাচ্ছে। যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে। সেইসব দেশে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করছে সরকার। একইসঙ্গে সেই দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সম্প্রতি গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চাওয়া বিবৃতি দাতারা বিএনপিপন্থি বলে মন্তব্য করেন মন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com