বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৩৩ কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পাঠাতে চায় ইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
৩৩ কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পাঠাতে চায় ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। হেলিকপ্টারের চাহিদা চেয়ে এরই মধ্যেই রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে কমিশন।

সোমবার (৬ নভেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে।

ইসি’র উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি পার্বত্য জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছিল।

পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার জানায়, ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। ফলে জাতীয় নির্বাচনের জন্য তিন পার্বত্য জেলার ৩৩টি কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানোর হেলিকপ্টার চেয়েছে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসাররা। নির্বাচন কমিশন থেকে সম্ভাব্য আগামী ৬ থেকে ৯ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে প্রস্তুতি নিচ্ছে তারা। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র।

এর আগে ইসি জানায়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য অঞ্চলে কোন কোন ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে। উক্ত কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার এবং অন্যান্য বিষয়ে তথ্য প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com