মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

অগস্ত্য নন্দা ও সুহানা খানের ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
অগস্ত্য নন্দা ও সুহানা খানের ভিডিও ভাইরাল!

একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দুই স্টারকিড পর্দার বাইরেও বেশ চর্চিত। বছর খানেক হলো তাদের প্রেমের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের মতে, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’র সেটেই নাকি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তারা।

শুধু পর্দায় নয়, বাস্তবেও জমজমাট আর্চি আর ভেরোনিকার প্রেম। গত বছর কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। যা জুটির প্রেম চর্চার আগুনকে উসকে দেয়। তারপর সময় যত গড়িয়েছে এই আলোচনা আরও জোরদার হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে পাওয়া গেল প্রেমিক জুটিকে। দিওয়ালি নামের সেই পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙের ব্লাউজে ধরা দেন গৌরী-কন্যা। কালো রঙা কুর্তায় ট্র্যাডিশনাল লুকেই হাজির অগস্ত্য। সুহানার কতটা খেয়াল রাখেন তার চর্চিত প্রেমিক, তার প্রমাণ মিলল সোশ্যালে ছড়িয়ে পড়া এই ভিডিও থেকে।

এতে দেখা যায়, পার্টি শেষে বেরিয়ে যাচ্ছেন সুহানা। আর তাকে গাড়িতে তুলে দিচ্ছেন অগস্ত্য। সুহানার গাড়ির দরজাও নিজের হাতে বন্ধ করেন বচ্চনকন্যা শ্বেতার একমাত্র পুত্র। এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চনপুত্রের নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে।

জানা যায়, গত ডিসেম্বরে ‘দ্য আর্চিস’র শুটিং হয়েছে। জোয়া আখতারের এই ছবির সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা দিচ্ছেন আরও এক স্টার কিড, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। আগামী মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি ছবিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com