মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর নির্দেশ

১০ নভেম্বরের মধ্যে সব মোবাইল অপারেটরকে ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর জোরালো নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান কার্যালয়ে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন। এসময় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, কমিশনের কমিশনার-সহ পদস্থ কর্মকর্তা ও মোবাইল ফোন অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে ইন্টারনেটের দাম এভাবে বাড়ানোটা সরকারবিরোধী কাজ এবং চক্রান্ত।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের জনগণের পক্ষে থাকতে হবে। রেগুলেটর হয়েও বিটিআরসি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। তারপরও আপনারা যে আচরণ করছেন, তা জনগণ মেনে নেবে না। আপনারা ডাটা বিক্রি করবেন। কিন্তু সময় (মেয়াদ) নয়।

বৈঠকের পর মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্য সব অপারেটরকে বৈঠকের নির্দেশনা প্রতিপালন করতে হবে। আশা করি, অপারেটরদের বোধদয় হবে। তারা ৯৫টি প্যাকেজকে ৪০টিতে নামিয়ে আনার ক্ষেত্রে ইন্টারনেটের দাম বাড়াবে না। তখন ইন্টারনেটের দাম কমাবে।

এর আগে মোবাইল অপারেটরদের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবর থেকে তিন ও ১৫ দিনের মেয়াদের প্যাকগুলোর মেয়াদ পরিবর্তন করে সাত ও ৩০ দিন করা হয়। বিটিআরসির নির্দেশনা মোতাবেক মেয়াদ বৃদ্ধি হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়ায় সব অপারেটর পরিবর্তিত মেয়াদের প্যাকগুলোর দাম বাড়িয়েছে। একই সঙ্গে শতভাগ পর্যন্ত বাড়িয়েছে পূর্ববর্তী অন্যান্য প্যাকের দামও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com