বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুস সোবহান আকন্দ (৬৫) নামে এক ভারপ্রাপ্ত স্টেশন মাস্টারের হাত-পা বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মহিমাগঞ্জ স্টেশন চত্ত্বরে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আব্দুস সোবহান আকন্দ গাইবান্ধা শহরের জুম্মা পাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। আব্দুস সোবহান আকন্দ মহিমাগঞ্জ স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে অবসরে যাওয়ার পর একই স্টেশনে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে কুরিগ্রামের বুড়িমারী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত ট্রেনে উঠতে যান অতিরিক্ত দায়িত্ব পালন করা স্টেশন মাস্টার আব্দুস সোবহান। এ সময় পা পিছলে ট্রেনের নিচে চলে গেলে ঘটনা স্থলেই তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস সোবহান আকন্দের ছেলে গাইবান্ধা স্টেশনের সিপাহি আকরাম আকন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com