মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক

চতুর্থ দফায় আগামী রোব ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, চলমান আন্দোলনে ও ন্যায্য মূল্যের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আগামীকাল শুক্রবার সারাদেশে জুমার নামাজের শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

জরুরি কাজে নিয়জিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়।

এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তৃতীয় দফায় ৭ ও ৮ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com