মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত

ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাসচাপায় আফসানা আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আফসানা আক্তারের স্বামী শহিদুল ইসলাম (৩০) আহত হয়েছেন।

নিহত আফসানা আক্তার মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার হবিনগর গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। 

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বোনের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দেন পুলিশ সদস্য আফসানা আক্তার। পথিমধ্যে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সেলফি পরিবহণের একটি দ্রুতগতির বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com