মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি, আটক ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি, আটক ৪

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের দিনাজপুরের চিরিরবন্দর অংশে পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় শুক্রবার একটি মামলাও দায়ের করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় জাহাঙ্গীর আলম, মানিক শাহ, নাজমুল হক ও আমিনুল ইসলাম নামে চার জনকে আটক করা হয়েছে।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন থেকে তেল চুরির বিষয়টি মেশিনের সাহায্যে বুঝতে পারে ভারতীয় প্রকৌশলীরা। পরে তারা বিষয়টি পার্বতীপুর ডিপোতে অবহিত করলে, সেখান থেকে চিরিরবন্দর থানাকে অবহিত করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটিকে চিহ্নিত করে। মাটির ৬ ফুট নিচে মূল পাইপলাইন ফুটো করে, তাতে স্ক্রু লাগিয়ে বিশেষ কায়দায় অন্য একটি চিকন পাইপ লাগানো হয়েছে। যেটি দিয়ে অল্প অল্প করে তেল বের করে নিতে পারে। কিন্তু এই পাইপ লাইনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে ভারতের প্রকৌশলীরা তেল চুরির বিষয়টি বুঝতে পারে এবং সকালে বাংলাদেশের প্রকৌশলীদেরকে অবহিত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com