বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে ‘বই উৎসব’ উদ্‌যাপন করে সরকার। বই ছাপিয়ে প্রস্তুতি নিলেও এবারের ‘বই উৎসব’ জাতীয় নির্বাচনের পর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘বই ছাপিয়ে প্রস্তুতি নেয়া হলেও জাতীয় নির্বাচনের কারণে এবার বছরের প্রথম দিন ‘বই উৎসব’ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি নাকি নির্বাচনের পর ১০-১১ তারিখে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। তাই বই উৎসব নিয়ে ভাবতে হচ্ছে। নির্বাচনের পর সময়টা কেমন থাকবে, সেটাও বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই সেটা জানাতে পারব।’

উল্লেখ্য, ২০১০ সাল সরকার বছরের প্রথম দিন থেকে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বই উৎসব করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com