বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

নওগাঁয় হাত-পা বাঁধা কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
নওগাঁয় হাত-পা বাঁধা কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়ীবাধের পাশে হাত-পা বাধা অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে কলেজ ছাত্রী রিংকু আক্তার (২২) এর মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত কলেজ ছাত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের আব্দর রাজ্জাক এর মেয়ে। নিহত রিংকু আক্তার স্থানীয় রায়কালী কলেজে লেখাপড়া করতো বলে জানা গেছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনার স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়না তদন্তের রির্পোট পেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে ও‘সি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com