বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ!

সামনেই ‘ডাঙ্কি’ সিনেমার মুক্তি। তার আগেই খবরের শিরোনাম হলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। এবার মুম্বাই বিমানবন্দরে একটি ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছিলেন শাহরুখ। সঙ্গে ছিল তার ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীর টিম। আর সেখানেই বিপত্তিতে পড়েন শাহরুখ।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মী চেকিংয়ের জন্য আটকে দেন এ বলিউড স্টারকে। শাহরুখও ধৈর্য সহকারে সব নিয়ম মেনে সব কাগজপত্র নিরাপত্তা পুলিশ অফিসারকে দেখাতে শুরু করেন। ওই সময় শাহরুখের পরিচয়পত্র আর পাসপোর্টের ছবি দেখে থমকে যায় সেই অফিসার। তিনি বারবারই একবার শাহরুখের দিকে আরেকবার পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির দিকে তাকাতে থাকেন।

কয়েক মিনিট ধরে শাহরুখের মুখের সঙ্গে পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির মিল খুঁজতে থাকেন অফিসার। তারপর শাহরুখকে ভেতরে প্রবেশ করার ছাড়পত্র দেন অফিসার। অফিসারের এমন কাণ্ড দেখে শুধু মিষ্টি হাসি হেসেছেন শাহরুখ। ওই মুহূর্তের ভিডিও সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে অফিসারের প্রতি বাদশার এমন ব্যবহারে বেশ খুশি শাহরুখ ভক্তরা। এদিকে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘ডাঙ্কি’ নিয়েও উন্মাদনায় মেতেছে দর্শক আর ভক্তরা। চলতি মাসের আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এ নতুন সিনেমাটি। সূত্র: আনন্দবাজার

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com