মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সুনামগঞ্জ ও ময়মনসিংহে জেলা প্রশাসককে বদলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ ও ময়মনসিংহে জেলা প্রশাসককে বদলি

সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। শনিবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রথম দুই জেলায় এই পদে পরিবর্তন আনা হলো। এর আগে গতকাল শুক্রবার সারাদেশের ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছিল ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানকে বদলি করে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার পর ইউএনওদেরকে বদলির নির্দেশ দেয় ইসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com