মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ইসি।

চিঠিতে ইসি জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দল “গণতন্ত্রী পার্টি” নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই।

এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে “গণতন্ত্রী পার্টি” নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

জানা গেছে, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীক গণতন্ত্রী পার্টি থেকে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একদটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর ০০৮ ও নির্বাচনী প্রতীক কবুতর। গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক। সম্প্রতি দলটি দুই ভাগে বিভক্ত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com