মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৯৩ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা-অধিকার। এতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি দল বাজারে অভিযান পরিচালনা করেছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৪১টি দলের অভিযানের মাধ্যমে ৯৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার জানায়, অধিদপ্তরের নিবিড় তদারকি কার্যক্রমের ফলে বাজারে পেঁয়াজের দাম কমছে এবং সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ভোক্তা-অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৮৫ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১১৫ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার।

এছাড়া সোমবার (১১ ডিসেম্বর) সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ১২২ প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি। রোববার (১০ ডিসেম্বর) ৮০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা ও শনিবার (৯ ডিসেম্বর) ১৩৩ প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com