মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

মাশরাফীকে জরিমানা, অপরাধ কী?

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
মাশরাফীকে জরিমানা, অপরাধ কী?

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে নির্বাচনী আচরণবিধি ভাঙার অপরাধে জরিমানা করা হয়েছে। দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা গেছে, একই অপরাধে জরিমানা করা হয়েছে আরও তিন প্রার্থীকে। মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়ালে পোস্টার সাঁটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের ৪ জন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়। সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com