মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এ আসন থেকে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আমিনুল হকের ছেলে আছিফুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। তিনি ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আমিনুল হকের স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হক মনোনয়ন বাতিল হওয়ার পর উচ্চ আদালতের মাধ্যমে ফেরত পান। তবে নির্বাচনের মাঠে ওই প্রার্থীর তেমন কোনো প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ধামইরহাট-পত্লীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com