বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

নতুন রেস্তোরাঁ খুললেন সানি লিওনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
নতুন রেস্তোরাঁ খুললেন সানি লিওনি

ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের মানুষদের মধ্যে অনেকেই মূল পেশার পাশাপাশি রোস্তোরাঁ ব্যবসায় নেমেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন এক সময়ের বলিউডি অভিনেত্রী সানি লিওনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন লিওনি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’।

ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।

অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং সংগীত শিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে, নাগার্জুন, মৌনি রায়ের মত অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওনি ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনি অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com