সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

‘আইনের বাইরে কেউ ব্যবসা করতে পারবে না’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে
‘আইনের বাইরে কেউ ব্যবসা করতে পারবে না’

ধান ও চাল ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আইনের বাইরে কেউ ধান চালের ব্যবসা করতে পারবে না। আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে হটাৎ চালের দাম বাড়ানোর যুক্তি সঠিক নয়। বাজারে যে চাল আছে সেটি নতুন কেনা ধানের চাল নয়। কম দামে কেনা ধানের চাল বেশি দামে বিক্রি করা হচ্ছে কেন- মন্ত্রী এমন প্রশ্ন রাখেন মিল মালিকদের প্রতি।

মিলগেটের চালের দাম বস্তায় লেখা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে সাধন চন্দ্র বলেন, এতে খুচরা ও পাইকারি বাজার মনিটরিং আরও শক্তিশালী হবে। মিলাররা করপোরেট কোম্পানিগুলোর দোষ দেয়। কিন্তু তাদের অবৈধভাবে ধান-চাল কিনতে মিলাররাই সহযোগিতা করে। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্যাকেট করে চাল সরবরাহ করেন মিলাররাই।

তিনি বলেন, ঢাকার খুচরা বাজারে অভিযানে গেলে অভিযোগ করে মিলাররা চাল ছাড়ছে না, আর মিলাররা বলছেন তাদের চাল বিক্রি হচ্ছে না। ‘এটা ভালো লক্ষণ নয়’ উল্লেখ করে সাধন চন্দ্র আরও বলেন, বাজার বাড়লে বেশি দামে বিক্রি করবেন এটা মেনে নেয়া হবে না।

এসময় বাজারে স্বাভাবিক চালের সরবরাহ নিশ্চিত করতে মিলারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ মজুতবিরোধী অভিযান শুরু করেছি আমার নির্বাচনী এলাকা থেকে। সারাদেশে এখন অভিযান চলছে। এটি চলমান থাকবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com