বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

‘বছরে চারবার শিক্ষক নিয়োগ দিতে হবে এনটিআরসিএকে’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
‘বছরে চারবার শিক্ষক নিয়োগ দিতে হবে এনটিআরসিএকে’

শিক্ষক সংকট মেটাতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএকেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বৃদ্ধির প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএর প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com