সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৪ জন নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৪ জন নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন-খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৮) এবং অজ্ঞাত নারী (২৬)। তারা সবাই খুলনা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com