সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

ঢাকায় প্রয়োজন ২৫ শতাংশ রাস্তা, আছে ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
ঢাকায় প্রয়োজন ২৫ শতাংশ রাস্তা, আছে ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী ঢাকায় ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হলেও সেখানে ৯ শতাংশ রাস্তা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্ন ছিল, বাইরের দেশগুলোতে এত চমৎকারভাবে গাড়ি চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। রাস্তায় সুন্দরভাবে গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই সেখানে দেখি সুন্দরভাবে গাড়ি চলাচল করে। এমন পরিবেশ গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির মাধ্যমে আমরা আইন করে হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় ২ কোটি মানুষের বাস। একটা শহরে যানবাহন উপযোগী রাখার জন্য ও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে।

তিনি বলেন, আমরা ট্রায়ালভাবে একবার দিয়েছিলাম। তাতে আমরা মহাজটের একটা দৃশ্য দেখেছি। সেজন্য আমরা সরে গিয়ে আরেকটি পরিকল্পনা নিয়েছি। দুই সিটির মেয়র আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কীভাবে আরও লাইটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি সেটি আমরা শুরু করেছি। আমরা খুব শিগগির হয়তো পর্যায়ক্রমে কিছু কিছু জায়গায় আমরা শুরু করবো। পরবর্তীতে হয়তো সারা ঢাকাকেই সেই ব্যবস্থায় আমরা নিয়ে আসবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com