বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জন মাদারীপুরের বাকি ৩ জন গোপালগঞ্জের। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় সাগর পাড়ি দেয়ার সময় তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত মাদারীপুরের পাঁচজনের সবাই রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন– শেনদিয়া গ্রামের সজল; তার বাবার নাম জানা যায়নি। কদমবাড়ি উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের নয়ন বিশ্বাস, সরমঙ্গল গ্রামের মামুন সেখ; তার বাবার নাম জানা যায়নি, তেলিকান্দি গ্রামের কাজী মিজানুরের ছেলে কাজী সজীব এবং কেশরদিয়া গ্রামের কায়সার।

গোপালগঞ্জের তিনজনের সবাই মুকসুদপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন- বড়দিয়া গ্রামের দাদনের ছেলে রিফাত, ফতেহপট্রি গ্রামের রাসেল; তার বাবার নাম জানা যায়নি এবং গয়লাকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে তিউনিসীয় উপকূলে গেলে মধ্যরাত ৪টা ৩০ মিনিটে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ৫৩ জন ছিলেন। তাদের মধ্যে ৫২ জন যাত্রী এবং একজন ছিলেন নৌকার চালক।

দুর্ঘটনার পর ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ৩ জন ও নৌকা চালক রয়েছেন (মিশরীয় নাগরিক)।

ওই ঘটনায় নৌকায় থাকা ৯ জন যাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। নিহত অপর ব্যাক্তি পাকিস্তানের নাগরিক।

এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার। পাসপোর্টবিহীন বাংলাদেশি রয়েছেন ৭ জন।

তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধারকৃত বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল তিউনিসিয়ার জারজিস শহরে অবস্থান করছেন। নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাস কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com