রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

দুই বাসের চাপায় হেলপার নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
দুই বাসের চাপায় হেলপার নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রাকিবুল হাসান নাসির বনফুল পরিবহনে চালকের সহকারী ছিলেন। তার দেশের বাড়ি বরিশাল। বর্তমানে নাসির সানারপাড়ের বাঘাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী সুমন খান জানান, নাসির বনফুল পরিবহনে কাজ করত। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল নামে দুটি যাত্রীবাহী বাসের মাঝে চাপায় গুরুতর আহত হন নাসির। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com