রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সুন্নতে খতনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
সুন্নতে খতনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু

খতনা করাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিশু আহনাফ তাহমিন আয়হাম। রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। নিহত শিশুটির পরিবার ও স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে আয়হামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেডিকেল সেন্টারটির দুই চিকিৎসককে গত রাতেই হাতিরঝিল থানায় নিয়েছে পুলিশ।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আয়হাম। ঘটনার পরই চম্পট দিয়েছে অভিযুক্ত চিকিৎসক ডা. এস এম মুক্তাদির (অর্থোপেডিক ও ট্রমা সার্জন)।

এর আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। সেটি নিয়ে আদালতে মামলা চলমান। এরপর মাস পেরোতে না পেরোতেই আরেক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। ৫ বছরের আয়ানেরও অ্যানেসথেসিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ বিষয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারের শিশু মৃত্যুর ঘটনায় দুজন চিকিৎসক আটক আছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আয়হামের পরিবার জানায়, খতনা করাতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আয়হামকে মালিবাগের ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। নোকাল অ্যানেসথেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেয়া হয় আয়হামকে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর যে চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়েছিল, তিনি পালিয়ে গেছেন।

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com