রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

মিয়ানমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক পাঠাচ্ছে: র‌্যাব মহাপরিচালক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
মিয়ানমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক পাঠাচ্ছে: র‌্যাব মহাপরিচালক

মিয়ানমার থেকে মাদক আসছে আকাশ এবং জলপথে। এগুলো মিয়ানমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠাচ্ছে। এ ব্যাপারে বর্তমান প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বর্তমান জেনারেশনের যে চ্যালেঞ্জ- তার মধ্যে একটা হলো মাদক, অন্যটি ইলেকট্রনিক ডিভাইস। নেশা বলতে আমরা শুধু মাদক বুঝি, তা কিন্তু না। নেশা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আপনার আসল লাইফের বাইরে যে কোনো কাজে যখন আসক্ত হয়ে গেলেন ওটাই নেশা। এটা মাদক, জুয়া, বিভিন্ন রকম অনলাইন গেম, সারাদিন ফেসবুকে ডুবে থাকা- এ সবই হতে পারে। এগুলো সবই কিন্তু নেশা।’

তিনি বলেন, ‘এখন এ প্রজন্মকে বাঁচাতে হলে শুধু বই খাতা দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর শিক্ষকরা পাহারা দেবেন; এভাবে সম্ভব না। একটা বাচ্চাকে যদি শৈশব ও কৈশোর থেকে না শেখান পরবর্তীতে ইউনিভার্সিটি, কলেজে গিয়ে কিন্তু কিছুই শিখবে না। অতএব, অভিভাবকদের মূল ভূমিকা রয়েছে, তারপর শিক্ষকদের, আর নিজেকেতো চেষ্টা করতেই হবে।’

এর আগে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৯ শিক্ষার্থীর হাতে নগদ ১০ হাজার করে টাকা এবং ক্রেস্ট তুলে দেন।

র‌্যাব- ৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম (ক্রাইম এন্ড অপস), জেলা শিক্ষা অফিসার সেলিম তালুকদার, এম এ খালেক কলেজের অধ্যক্ষ কে এম মাহবুব ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জাহিদুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com