রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিন্ডিকেটের কথা স্বীকার করে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
সিন্ডিকেটের কথা স্বীকার করে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

বাজারে সিন্ডিকেট থাকার কথা স্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাজারের অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক ব্যবস্থা নেবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবর্ধনা, মেজবান ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেখুন, বাজারে একটি সিন্ডিকেট যে আছে, সেটি সত্যি। তারা কারণে-অকারণে এই লোভাতুর সিন্ডিকেট দিয়ে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে বিভিন্ন অজুহাতে। মাঝেমধ্যে আমরা দেখেছি, একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে।

অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সংকটের মুখে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো। আবার যখন বাজার পেঁয়াজে সয়লাব হয়ে গেছে, তখন স্টোরেজ থেকে সেই পচা পেঁয়াজ ফেলে দেয়া হয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সব ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এটিও সত্যি, যারা সরকার পরিবর্তন করতে চায়, এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যে যুক্ত, সেটিও কিন্তু সঠিক। তবে আমরা নির্বাচনি ইশতিহারে বাজার নিয়ন্ত্রণের কথা বলেছিলাম। দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেটিই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই সরকারের যাত্রার শুরু থেকে সেটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন, বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

ভারত থেকে পেঁয়াজ আসার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। রোজার আগে কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে। কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে। কেবল পাইকারি বিক্রেতা নয়, খুচরা বিক্রিতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে।’

এদিকে ‘বর্তমান সরকার পরিবর্তন হবে’- বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের বিষয়ে সংবাদকর্মীরা হাছান মাহমুদের মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে। তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com