রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

স্মার্টফোনে অসদুপায়, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
স্মার্টফোনে অসদুপায়, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিয়ে প্রবেশ এবং মোবাইল ফোন দিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ ফ্রেরুয়ারি) দুপুরে উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরার নজরে আসে বিষয়টি। পরে তিনি ওই পরীক্ষার্থীর মোবাইল সেল জব্দ করে তাকে বহিষ্কারের আদেশ দেন।

বহিষ্কৃত ওই পরীক্ষার্থী উপজেলার লোহাগাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরা জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছিল ওই শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনা আমার নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com