রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার কামরদহ ইউনিয়নের কামারদহ গ্রামের হাফিজুর রহমানের ছেলে শামিম ইসলাম (২১) ও দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিখন মিয়া (২১)।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জে মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এসএসসির গণিত বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদ্যাকোষ স্কুল থেকে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com